আ.লীগ সরকারের ধ্বংস করা এভিয়েশন খাত টেনে তোলার চেষ্টা চলছে: বিমান প্রতিমন্ত্রী

৪ সপ্তাহ আগে
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংস করা এভিয়েশন খাতকে টেনে তোলার চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে নারী দিবস উপলক্ষে এভিয়েশন এ্যান্ড জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নারী সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


এভিয়েশন খাতের নিরাপদ ও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাভিয়েশন খাতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন; দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। এ লক্ষ্যেই প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ফ্যামিল কার্ড চালু করছে সরকার।’


আরও পড়ুন: শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিমন্ত্রী


এ সময় সম্মাননা অনুষ্ঠানে অ্যাভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে পাইলট, কেবিন ক্রু, হসপিটালিটি, পিআর, কাস্টমার কেয়ারসহ ১০ ক্যাটাগরিতে  ১০ নারীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন