অ্যাতলেটিকোর মাঠে বর্ণবাদের শিকার ইয়ামাল

১ সপ্তাহে আগে
শনিবার (৪ এপ্রিল) লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এক সমর্থকের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ম্যাচের শেষ মুহূর্তে বার্সেলোনা ২-১ ব্যবধানে স্বাগতিকদের বিপক্ষে জয় নিশ্চিত করে। প্রথমার্ধে হুলিয়ানো সিমিওনের গোলে রোজিব্লাঙ্কোরা এগিয়ে গেলেও দ্রুতই গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধের শেষদিকে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে রবার্ট লেভানদোভস্কি গোল করলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।


গুরুত্বপূর্ণ এই ম্যাচ চলাকালীন বার্সার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে এক সমর্থক বর্ণবাদী আচরণ করেছেন।  


একটি ভিডিওতে দেখা যায়, কর্নার নিতে যাওয়ার সময় অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্যান্ড থেকে এক সমর্থক ইয়ামালকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করছে। ওই সমর্থক বলে, 'তুমি খুবই কুৎসিত… মরক্কোতে ফিরে যাও… তুমি এক বাজে লোক…'

 

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হামেস, বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় কলম্বিয়া


মরক্কান বংশোদ্ভূত হওয়ায় ইয়ামালের সামনে মরক্কো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকলেও, তিনি আন্তর্জাতিক পর্যায়ে স্পেনকে বেছে নেন।


এই ঘটনার পর, বার্সেলোনার জয় এবং লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছানো সত্ত্বেও ইয়ামালকে ম্যাচ শেষে ক্ষুব্ধ দেখা যায়।


 

مشهد مخزٍ يُعيد الجدل😤 يامال يقع ضحية لإساءات عنصرية صادمة!😱 pic.twitter.com/xNsuPDk2o2

— Kooora (@kooora) April 5, 2026


ক্যামেরায় ধরা পড়ে, মাঠ ছাড়ার সময় বার্সার জার্মান কোচ হ্যান্সি ফ্লিক তার সঙ্গে কথা বলতে চাইলে ইয়ামাল রাগান্বিত ভঙ্গিতে ইশারা করে কথা বলতে অস্বীকৃতি জানান।


এরপর তিনি ড্রেসিংরুমের দিকে চলে যান এবং বার্সেলোনার কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে কথা বলতে থাকেন।

]]>
সম্পূর্ণ পড়ুন