অস্ত্রসহ ২২ মামলার এজাহারভুক্ত আসামি টেস্টি বাবু গাজীপুরে গ্রেফতার

৪ সপ্তাহ আগে
তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ২২টি এজাহারভুক্ত এবং সাতটি পরোয়ানাভুক্ত মামলার আসামি মো. নুরুনবী বাবু ওরফে টেস্টি বাবুকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) গাজীপুরের জয়দেবপুর থানাধীন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।


মো. নুরুনবী বাবু ওরফে টেস্টি বাবু উত্তর বাসাবো সবুজবাগ থানা এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে।


র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ৬১টি ল্যাপটপসহ রাজধানীতে গ্রেফতার ২


র‌্যাব সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে র‌্যাবের আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


র‌্যাব সূত্র আরও জানায়, গ্রেফতার টেস্টি বাবুর বিরুদ্ধে ঢাকা মহানগরীর সবুজবাগ, মুগদা, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট ২২টি মামলা রয়েছে। একাধিক সময়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে আসামি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রাখেন।


আরও পড়ুন: একদিনে রাজধানীতে গ্রেফতার ১৮১, মামলা ৭৮


পরবর্তীতে র‍্যাব-৩, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র‍্যাব-১ এর সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।  

]]>
সম্পূর্ণ পড়ুন