অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

৪ দিন আগে
রাজধানীর মতিঝিল থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর রহমান শাওনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন আরামবাগের ময়নামতি গলি এলাকার ময়নামতি ভিলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতার শাওন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

 

র‍্যাব জানায়, ২০০৯ সালের ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় শাওনের নামে একটি অস্ত্র মামলা (মামলা নং-৭২) রুজু হয়। পরবর্তীতে ওই মামলার পরিপ্রেক্ষিতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

 

আরও পড়ুন: মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

 

মামলা রুজু হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন। নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করে আসছিলেন শাওন। অবশেষে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দলের অভিযানে তিনি ধরা পড়েন।

 

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন