রোববার (২৬ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে সম্প্রতি ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জুলাই-মার্চ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৭৫ হাজার ৬০৭ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৩৬ দশমিক ১৯ শতাংশ।
আরও পড়ুন: এডিপির বরাদ্দ কমছে ৩০ হাজার কোটি টাকা
আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৩৬ দশমিক ৬৫ শতাংশ।
আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪২.৩০ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৪১.৬৫ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪৫.০৫ শতাংশ।
এদিকে গত মার্চ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.৮৮ শতাংশ বা ১২ হাজার ২৭৯ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৬.৭৮ শতাংশ।
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·