অমর একুশে বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘মনামী’

৩ সপ্তাহ আগে
অমর একুশে বইমেলা-২০২৬ এ আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল এর রোমান্টিক প্যারাসাইকোলজি উপন্যাস ‘মনামী’।

ফরাসী ভাষা ‘মনামী’ মানে আমার বন্ধু। সেই বন্ধুত্ব এবং নানান সম্পর্কের ভালোবাসা ও টানাপড়েন এই উপন্যাসের উপজীব্য। বাংলাদেশ ও এর গণ্ডি পেরিয়ে আফ্রিকার নাইরোবির ছুটে চলা জীবন, শূন্যতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের নানান দৃষ্টিভঙ্গি উঠে এসেছে উপন্যাসের পাতায় পাতায়।

 

উপন্যাসের প্রচ্ছদে সারসংক্ষেপে উল্লেখ রয়েছে ‘মনামী’র গল্প। যেখানে জুরি নামের এক মেয়েকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। কাহিনিতে টুইস্ট আনে জেলখানায় থাকা মনামী চরিত্র। সত্যি কি মনামী খুনের সাথে জড়িয়ে গেছে-এমন অসংখ্য প্রশ্নের উত্তর জানান দেবে নতুন উপন্যাসটি।

 

নতুন বই প্রসঙ্গে অনিন্দ্য প্রকাশের স্বত্ত্বাধিকারী প্রকাশক আফজাল হোসেন বলেন,

রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন থেকে লিখছেন। তিনি সামাজিক ও সমকালীন উপন্যাসের পাশাপাশি সায়েন্স ফ্যান্টাসি লিখে পাঠকপ্রিয় হয়েছেন। তার একটি পাঠক শ্রেণী আছে। ‘মনামী’ উপন্যাসটি রোমান্টিক হলেও ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিবেশে লেখা।

 

তিনি আরও বলেন,

‘মনামী’ উপন্যাসের প্রতিটি পাতা পাঠককে নিয়ে যাবে দেশের গণ্ডি পেরিয়ে আফ্রিকান সাফারীর তুমুল রোমান্সভরা দিনগুলোতে। আশা করি, পাঠকের মন জয় করবে ‘মনামী’।

 

আরও পড়ুন: বইমেলা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

প্রসঙ্গত, উপন্যাস ‘মনামী’ প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন স্বনামধন্য শিল্পী ধ্রুব এষ। বইটি অমর একুশে বইমেলাসহ রকমারি ডটকম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

 

আরও পড়ুন: একুশে বইমেলায় স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

]]>
সম্পূর্ণ পড়ুন