অথচ তিনি ভারতের তো বটেই, টি-টোয়েন্টিরই সবচেয়ে বিধ্বংসী ব্যাটার। ৪১ ম্যাচে ১২৯৭ রান তিনি করেছেন প্রায় দুশো স্ট্রাইকরেটে (১৯২.৪৩)। অন্তত এক হাজার রান করাদের মধ্যে কারো স্ট্রাইকরেট তার বেশি নেই। বেশি হবে কী, কাছাকাছিও নেই। এই ব্যাটারই বিশ্বকাপে ধুঁকছেন।
তবে তাকে নিয়ে চিন্তিত নন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং তাকে নিয়ে তারা চিন্তা করেন, সূর্যকুমারের চিন্তাটা তাদের নিয়ে। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ভারতকে শেষ চারে দেখছেন না আমির
ভারত অধিনায়ক বলেন, ‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, তাদের নিয়েই আমি চিন্তিত। তারা কেন অভিষেকের ফর্ম নিয়ে এত ভাবছে? আমি বরং সেই দলগুলোর কথা ভাবছি, যাদের ওর বিপক্ষে খেলতে হবে। কারণ সে এখনও রান করেনি। আর যখন সে রান করবে, তখন কী হয়। তা তো আপনারা দেখেছেনই।’
অভিষেক গত বছর তুখোর ফর্মে ছিলেন, ভারতের অন্য ব্যাটাররা তখন ফর্মহীনতায়। সূর্যকুমার বলেছেন, অভিষেক গত বছর যেভাবে অন্যদের ঘাটতি পূরণ করেছেন, এবার অন্যরা অভিষেকের ঘাটতি পূরণ করবে। ‘এমনটা (ডাক আউট) হতেই পারে। এটা দলীয় খেলা, খেলা চলতেই থাকে। এখন দলের চাহিদা হলো, ছেলেটা যেন নিজের স্বভাবসুলভ খেলাটা খেলে। তাই সে সেভাবেই খেলার চেষ্টা করছে। হলে ভালো, না হলেও সমস্যা নেই। আমরা তো আছিই সামলে নেওয়ার জন্য। তিনি যোগ করেন, ‘গত বছর সে আমাদের হয়ে ঘাটতি পূরণ করেছিল, এবার আমরা সেটা করব।’

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·