বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এক আদেশে ডিস্ট্রিক্ট জজ লুইস লিমান অভিনেত্রীর দায়ের করা মামলার অধিকাংশ অভিযোগ খারিজ করেন। যার মধ্যে যৌন হয়রানি ও মানহানির অভিযোগও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, খারিজ করা ১০টি অভিযোগই ছিল অভিনেতা জাস্টিন বলডোনির বিরুদ্ধে। অবশিষ্ট তিনটি অভিযোগ বলডোনির প্রযোজনা সংস্থা ও অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে। টিকে থাকা তিনটি অভিযোগ হলো প্রতিশোধ গ্রহণ (রিটালিয়েশন), প্রতিশোধ গ্রহণে সহায়তা করা এবং চুক্তি ভঙ্গ।
২০২৪ সালে কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘ইট এন্ডস উইথ আস’-এর শুটিং চলাকালীন যৌন হয়রানির শিকার হন অভিনেত্রী। সেই সময় ‘নিউ ইয়র্ক টাইমস’ প্রথম জানায় অভিনেত্রী লাইভলি ক্যালিফোর্নিয়া সিভিল রাইটস ডিপার্টমেন্টে বলডোনির বিরুদ্ধে অভিযোগ করেছেন। পরবর্তীতে তিনি নিউ ইয়র্ক ফেডারেল কোর্টে বলডোনি ও তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগে লাইভলি দাবি করেন, বলডোনি শুটিং সেটে নিজের ব্যক্তিগত যৌন জীবন ও পর্ন আসক্তি নিয়ে কথা বলতেন। এ ছাড়া স্ক্রিপ্টে নেই এমন একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে বাধ্য করেন।
আরও পড়ুন: কী আছে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমায়?
হলিউডের সবচেয়ে আলোচিত এ আইনি লড়াই এখন শুধু দুই তারকার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা হয়ে উঠেছে ক্ষমতার ভারসাম্য ও কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে এক প্রতীকী যুদ্ধ। আগামী ১৮ মে আইনি লড়াইয়ের চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। অভিযোগের রায় কোন দিকে মোড় নেয়, সেটিই জানার অপেক্ষায় অনুরাগীরা।
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·