বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা প্রায় ৫০ বস্তা শামুক জব্দ করা হয়, যার ওজন আনুমানিক ২ হাজার ২৫০ কেজি। বনবিভাগ জানায়, জব্দ করা শামুকগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬-এর তফসিল ১(গ) তালিকাভুক্ত। এসব শামুক ধরা, পরিবহন ও বাণিজ্য করা আইনত নিষিদ্ধ।
আরও পড়ুন: উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো ১ লাখ পিস ইয়াবা
বনবিভাগ আরও জানায়, এসব শামুক কক্সবাজারে নুর আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে বুকিং দেয়া হয়েছিল। পার্সেল পাঠানোর ব্যবস্থা করেন শ্যামনগর উপজেলার মো. হানজালা নামে এক ব্যক্তি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ করা শামুকগুলো বুধবার সুবিধাজনক সময়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হবে।
]]>
৬ দিন আগে
৪








Bengali (BD) ·
English (US) ·