অবৈধভাবে খাল দখলকারীদের আইনগত কোনো ভিত্তি নেই: ভূমিমন্ত্রী

৪ সপ্তাহ আগে
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‎‘যারা অবৈধভাবে খাল দখল করে আছেন তাদের আইনগত ভিত্তি নেই। জনগণের খাল যেভাবেই হোক প্রশাসনকে দিয়ে দখলমুক্ত করবো। কোথাও মামলা চললে, মামলা থেকে দ্রুতই খাল উদ্ধার করা হবে।’

‎সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে ভানপুর খাল খননের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, ‘যারা ভূমিদখল, খাল দখল করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অবাঞ্ছিত ও উচ্ছেদ করা হবে।’


আরও পড়ুন: গাংগোপাড়া খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে ভূমিমন্ত্রী মিনু


মিজানুর রহমান মিনু বলেন, ‘বরেন্দ্র এলাকার কৃষি উন্নয়নে নতুন খাল খনন, নদী থেকে পানির ব্যবহারসহ সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে।’


এর আগে ভূমিমন্ত্রী দুপুর সোয়া ২টায় রিশিকুলে এসে কৃষক ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও শ্রমিকদের সঙ্গে নিয়ে খাল খননের উদ্বোধন করেন। রাজশাহীতে বরেন্দ্র এলাকার ভানপুরে ২৮ কিলোমিটার খালের প্রথমপর্বে দেড় কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে বাকি খাল খনন করা হবে।


আরও পড়ুন: দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী


এ সময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন