অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় হামলা, অর্ধশত গাছ কাটার অভিযোগ

৪ সপ্তাহ আগে
রংপুরের তালুক তামপাট এলাকায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় এক পরিবারের অর্ধশত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের উপর হামলার অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুক তামপাট মোগলের বাগ এলাকার শান্তিপাড়ায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবারারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরেই করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। ডাম্প ট্রাকে বালু বহন করায় গ্রামীণ রাস্তাসহ বাড়িঘর ব্যাপক ক্ষতির মুখে পরে। পরে বালু উত্তোলনে বাঁধা দিলে গতকাল রাতে রাস্তার পাশের অর্ধশত কালা, সজিনা ও আমগাছ কেটে দেয় দুর্বৃত্তরা, পরে এলাকাবাসী জড়ো হলে পালিয়ে যায় তারা।


আব্দুর রহমান নামের এক ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল একটি শক্তিশালী মহলের সাথে। সেই ধারাবাহিকতায় গতকাল রাতে ২০ থেকে ২৫ জন এসে হঠাৎ আমার বাড়ির পাশের বাগানের গাছ কাটতে শুরু করে। পরে গাছ কাটার শব্দে বেড় হই। এসময় আমাদেরকেও হামলা করার চেষ্টা করে দুর্বৃত্তরা।


আরও পড়ুন: কুমার নদে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


আবু তাহের নামের আরেক ভুক্তভোগী বলেন, আমরা একই গোষ্ঠীর কয়েকটি পরিবার এখানে বসবাস করি। কিন্তু আমাদের জমি দিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। আমরা বারবার বালার পরও তারা থামেনি। উল্টো বিভিন্ন সময় আমাদের ওপর হামলা করেছে।


ফাহিম হাসান ফিরোজ নামে অন্য আরেক ভুক্তভোগী বলেন, গত রাতের হামলায় তারা আমাদের অনেকগুলো কলাগাছ, সজিনা গাছ ও আম গাছ কেটে দিয়েছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপরও হামলা চালায়। পরে এলাকাবাসী এসে রক্ষা করে। আমরা পুরো পরিবার এখন হুমকিতে আছি।


এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

]]>
সম্পূর্ণ পড়ুন