অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

৪ সপ্তাহ আগে
অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া এবং পাচার চক্রের সাথে জড়িত থাকার দায়ে রাব্বি হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির শাহ আলম উচ্চ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রাব্বি হোসেনের বিরুদ্ধে চারজন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে লুকিয়ে রাখা এবং একটি ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, গত বছরের ৪ নভেম্বর পেতালিং জায়ার দামানসারা এলাকার ‘রুমাহ পাংসা রামপাই ইদামান’-এ একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি আবাসিক ইউনিট থেকে রাব্বি হোসেনসহ চারজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল। আদালত নির্দেশ অনুযায়ী তার কারাদণ্ড গ্রেফতারের তারিখ থেকেই কার্যকর হবে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের আস্তানায় হানা, ১২ বাংলাদেশিসহ আটক ১৯

 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মানবপাচার এবং অভিবাসী চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যেকোনো ব্যক্তি, সিন্ডিকেট, নিয়োগকর্তা বা মালিক যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবে বা তাদের সাথে যোগসাজশ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

জনসাধারণকে কোনোভাবেই অবৈধ অভিবাসীদের সাহায্য না করার এবং অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের এনফোর্সমেন্ট অপারেশন বা প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ কার্যকলাপের তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন