ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেটস একসঙ্গে খেলেছেন মোট ৬৫৩টি ম্যাচ—যা বিশ্বরেকর্ড।
৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি তারা খেলেছেন বার্সেলোনার জার্সিতে, আর ৮৪টি ম্যাচ ইন্টার মায়ামির হয়ে। তাদের একসঙ্গে পথচলা শুরু হয় ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর, বুসকেটসের অভিষেক ম্যাচে। সেই ম্যাচে মেসির পাশাপাশি ছিলেন জেরার্ড পিকে।
এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বুসকেটসের নাম। পিকের সঙ্গে তিনি খেলেছেন মোট ৬২০টি ম্যাচ—এর মধ্যে ৫৩৩টি বার্সেলোনার হয়ে এবং ৮৭টি স্পেন জাতীয় দলের জার্সিতে।
আরও পড়ুন: ভিনিসিউসের বর্ণবাদের অভিযোগে উয়েফার তদন্ত শুরু
৬০০-র বেশি ম্যাচ একসঙ্গে খেলার নজির পেশাদার ফুটবলে খুব কমই দেখা যায়। সম্প্রতি ম্যানুয়েল নয়্যার ও থমাস মুলার এই তালিকায় যুক্ত হয়েছেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তারা একসঙ্গে খেলেছেন ৬১১টি ম্যাচ। একই সমান ম্যাচ একসঙ্গে খেলেছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার এবং মেয়ার।
উল্লেখ্য, এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে দুই ফুটবলারই মাঠে নেমেছিলেন।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·