অপরিপক্ব আম বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

৫ দিন আগে
নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রিয় দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় অবস্থিত মিতু ফল ভান্ডারে এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদফতর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

 

অভিযান চলাকালে দোকানের মালিক মো. মাকসুদ আলম আম ক্রয়ের বৈধ রশিদ দেখাতে ব্যর্থ হন এবং অপরিপক্ব আম কেনাবেচার বিষয়টি স্বীকার করেন । এ অপরাধে তাকে নিরাপদ খাদ্য আইন ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

আরও পড়ুন: চলতি মৌসুমে সাড়ে ৫ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা

 

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেয়া হবে না।

 

আরও পড়ুন: নীলফামারীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং ধরনের অপরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন