রূপগঞ্জ থানার প্রত্যন্ত অঞ্চল ঘুরে নিজেই সার্বিক পরিস্থিতি তদারকি করছেন তিনি। এমনকি প্রতিটি ইউনিয়নে সরাসরি উপস্থিত থেকে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনছেন ওসি মো. সবজেল হোসেন।
স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করছেন, যা ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। তার তৎপরতায় রুপগঞ্জ থানায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই নয় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তিও ফিরে এসেছে।
এদিকে রুপগঞ্জ উপজেলাকে নিরাপদ রাখতে পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখা গিয়েছে। এমনকি কিছুদিন আগে মাদক ব্যবসায়ীদের সঙ্গে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যের সখ্যতা থাকার অভিযোগে তাদের রূপগঞ্জ থানা থেকে বদলি করিয়েছেন তিনি।
আরও পড়ুন: রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, আটক ১১
নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যাগুলোতেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক সহিংসতা নিরসন এবং নির্যাতিত নারীদের সহায়তায় ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে আইনি সহায়তা দিচ্ছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘আন্তরিকতা, সততা ও কঠোর আইনি পদক্ষেপ নিয়ে রূপগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় আনতে পেরেছি। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং নিরাপত্তাবোধ জোরদার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·