অপপ্রচারের জবাব দিলেন এ্যানি

১ মাস আগে
লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকাসহ তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) শহরের ঝুমুর এলাকায় সেনাবাহিনীর তল্লাশির পর এই গুজব রটে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও পরে তা সরিয়ে ফেলা হয়। তবে এ্যানি এক ভিডিও বার্তায় বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।

বুধবার এক ভিডিও বার্তায় এ্যানি জানান, গাড়িতে ৮০ লাখ টাকা নয়, নির্বাচনী ব্যয়ের জন্য ১৫ লাখ টাকা ছিল, যা আইনি প্রক্রিয়া শেষে আদালত ফেরত দিয়েছে।

 

তিনি বলেন, ‘আমি লক্ষ্মীপুরে নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি। এরই মধ্যে শুনতে পেলাম যে, আমার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি চেক করা হয়েছে। প্রকৃতপক্ষে বিষয়টি হলো, আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছিলেন।’

 

আরও পড়ুন: ব্যালটের সিলসহ আটক দোকানি ‘জামাতকর্মী’, দাবি বিএনপি প্রার্থী এ্যানির

 

টাকার উৎস ও ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে আমার নির্বাচনী ব্যয়ের ১৫ লাখ টাকা ছিল, যা কেন্দ্রভিত্তিক (সেন্টার ওয়াইজ) খরচের জন্য পাঠানো হচ্ছিল। কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং আদালত থেকে ইতিমধ্যেই সেটা রিলিজও (ফেরত) দিয়েছেন। আদালত নিশ্চিত হয়েছে যে, এটি কেন্দ্র ফি বাবদ ব্যবহারের জন্য ছিল।’

 

গুজব সৃষ্টিকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছড়াচ্ছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন