ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন থাকায় অধিক তাপ ও চাপে এমনটি হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে লাইন ক্লিয়ার করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত
এ বিষয়ে ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ফাতেমানগর স্টেশনে এবং ঢাকাগামী ‘দেওয়ানগঞ্জ কমিউটার’ ও ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে। রেলপথ সচল হলে ট্রেনগুলো স্ব স্ব গন্তব্যে ছেড়ে যায়।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·